• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

কুমিল্লা নদী পার হতে গিয়ে নেভি কলেজ শিক্ষার্থী নি’খোঁজ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় আব্দুল্লাহ মোহাম্মদ শিহাব (১৭) নামে এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের জাগজুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিহাব পাশের নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপন ও তাসলিমা আক্তারের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটাতে বাবা–মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন শিহাব। শুক্রবার দুপুরে তিন বন্ধুকে নিয়ে তিনি নারান্দিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী সাঁতরে চৌদ্দগ্রামের জাগজুর এলাকায় যান। সেখানে একটি গাছ থেকে তাল পেড়ে খাওয়ার পর ফের নদী পার হয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নদীর মাঝামাঝি পৌঁছানোর পর শিহাব পানিতে তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিহাব আর ভেসে ওঠেননি।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তাঁকে খোঁজার চেষ্টা করেন। পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাশাপাশি কুমিল্লা থেকে ডুবুরি দলও তলব করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিহাবের বাবা জহিরুল ইসলাম শিপন বলেন, “ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলাম। দুপুরে বন্ধুদের সঙ্গে তাল খেতে বের হয়েছিল। পরে জানতে পারি, নদী পার হওয়ার সময় সে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাইনি।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “শিহাব আমার একমাত্র সন্তান। সে বেঁচে আছে কি না, সেটিও জানতে পারছি না।”

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে বা স্থানীয়ভাবে থানায় কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category