• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ের চড়নল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার চড়নল পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামী মো: আবুল (৪৮) উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল পুর্বপাড়া গ্রামের বশিরউল্লাহর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার চড়নল পূর্বপাড়া এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবুল বাশার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category