• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় দাউয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশের পাকা রাস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর কালিকাপুর এলাকার মো. রনি মিয়া (২৬), দক্ষিণ কসবা কারী বাড়ি এলাকার মো. শরীফ (৩৪) এবং ধজনগর এলাকার মোসা. লিজা আক্তার (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category