• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা কুড়িগ্রামের ৮ কেজি গাঁহাসহ এক যুবককে গ্রেপ্তার প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে’প্তার চাঁনশিকারী সীমান্তে বিজিবির সফল অভিযান, আ’টক ৩ চো’রাকারবারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর দুই শীর্ষ এনসিপি নেতাকে শোকজ ঠাকিরগাঁওয়ে গড়েয়ার ৭শত পিস ইয়াবাসহ আটক ১ বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি জয়পুরহাটের মানবিকতার আড়ালে মাদ্রাসার জমি দখলের অ’ভিযোগ ‎

কুমিল্লা শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি: ব্রাহ্মণপাড়ার ফারুক হোসেন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশ এর এপ্রিল/২০২৬ মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন মোঃ ফারুক হোসেন।

মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যরা হলেন— এসআই (নিঃ) মোঃ আল আমিন, এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিক এবং এএসআই (নিঃ) কামরুজ্জামান।

তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সর্বমোট ১৫০ কেজি গাঁজা, ২টি গাঁজা গাছ, ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি, ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি পিকআপ ও ৪টি সিএনজি উদ্ধার করা হয়।

এদিকে ডাকাত গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্যও পুরস্কৃত হন মোঃ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ ফারুকুল ইসলাম, এএসআই (নিঃ) রতন কুমার মল্লিকসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৮, তারিখ ২৪/০৪/২০২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করেন এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) মোঃ সাইফুল আলম সিদ্দিকী এবং এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান। তারা সম্মিলিতভাবে ২৫টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে সাজা প্রদানে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন এসআই (নিঃ) ডি.এম.এ মজিদ এবং এসআই (নিঃ) সৈকত মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category