শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

কুলিয়ারচরের ছয় শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ,আনোয়ার হোসেন ভূঁইয়া

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৬৬ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

হেমন্ত যখন বিদায়ের বার্তা দিচ্ছে ঠিক তখনই কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিচ্ছে রূপবৈচিত্রের ঋতু শীত। গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইতে শুরু করেছে হিমেল হাওয়াও। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে। শীতে প্রকৃতিতে এক অপরুপ দৃশ্যের দেখা মেলে। তবে শীত মানে যে শুধু আনন্দ আর সৌন্দর্য্যের উপভোগ তা নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে শীত আসে অভিশাপ হয়ে। উপযুক্ত শীত বস্ত্রের অভাবে তারা মানবেতর জীবনযাপন করে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে ছয় শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে তাদের কিছুটা শীত নিবারনের ব্যবস্থা করে দেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের অতি মানবিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া।
২৯ নভেম্বর শনিবার দুপুর ২ টার দিকে আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. মাইন উদ্দিন, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. সবুজ মিয়া সহ ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, সাধারণ সম্পাদক মাহফুজ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক (মানবিক সাদেক) সহ কিশোরগঞ্জ জেলা,
ভৈরব ও কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঢাকার হোটেল সেরাটনসহ বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলের মার্কেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সমাজ উন্নয়নসহ এলাকার গরীব দুঃখী মানুষের সেবা করে আসছেন তিনি।
কম্বল বিতরণের আগে এক আলোচনা সভা শেষে অসুস্থ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে প্রতি বছরই কম্বল বিতরণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category