• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

কুলিয়ারচরের জামাল উদ্দিন কিশোরগঞ্জ দলিল লেখক সমিতির সম্পাদক মনোনীত

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন।

রোববার (৩০ আগষ্ট) দুপুরে প্রাপ্ত কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মো. লুৎফুর রহমান এবং আহবায়ক মো. বাছির উদ্দিন সরকারের যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। পত্রে জানানো হয়, গত ১৩ জুন-২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য মনোনীত সদস্যদের সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি’র “সিটি কনভেনশন হলে” শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মো. জামাল উদ্দিন-কে সময়মতো উপস্থিত থেকে শপথ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পর কুলিয়ারচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মাঝে আনন্দের আমেজ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় “ঐক্যই শক্তি, ঐক্যবদ্ধ দলিল লেখক সমাজই আমাদের অঙ্গীকার” স্লোগানকে স্মরণ করে মো. জামাল উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলা দলিল লেখক সমিতির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. মহি উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার এবং আহ্বায়ক মো. বাছির উদ্দিন সরকারসহ আহ্বায়ক কমিটির সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “আমাকে জেলা কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত করে যে আস্থা, বিশ্বাস ও সম্মান আপনারা দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। এই মনোনয়ন আমার কাছে কেবল একটি পদবী বা সম্মান নয়, বরং এটি একটি বড় দায়িত্ব ও আমানত। কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ঐক্য, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

তিনি সমিতির ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category