• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

কুলিয়ারচরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রে’প্তার

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহাবুব (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় ‘বাজরা যুব সমাজ’।

রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ‘বাজরা যুব সমাজ’-এর যুবকেরা মাদক ব্যবসায়ীকে আটকে রেখে পুলিশকে সক্রিয় সহযোগিতা করেন। পরে পুলিশ যুব সমাজের সহযোগিতায় তল্লাশি চালিয়ে মাহবুবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রুজু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারের পর মাহবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।

এলাকাবাসী পুলিশের এই তৎপরতা এবং বাজরা যুব সমাজের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজরা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category