শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৭৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামে প্রতিষ্ঠিত কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা কার্যালয়ে ২৪ নভেম্বর সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র বাস্তবায়নে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম ও সদস্য মো. রাকিবুল রহমান রফিক সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফবৃন্দ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতি বস্তার ব্যাগে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি করে দেশী মশুর ডাল, ১ কেজি করে আয়োডিন যুক্ত লবন, ১কেজি করে চিনি, ১লিটার করে ভোজ্য (সয়াবিন) তেল, ১০০গ্রাম করে মরিচের গুঁড়া, ২০০ গ্রাম করে হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়া গুঁড়া।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, সরকারের পাশাপাশি সমাজের দুস্থ প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসলে তাদের দুঃখ কিছুটা হলেও লাগব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category