• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুলিয়ারচরে শিশুকে ধ/র্ষ/ণচেষ্টা, জনতার হাতে বৃদ্ধ আটক

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী আবু বক্কর নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর সালুয়া নিজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত আবু বক্কর (৬৫) উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।

জানা যায়, এর আগের দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান আবু বক্কর। একপর্যায়ে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয়।

বিষয়টি টের পেয়ে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে তিন বছরের শিশুকে কেন্দ্র করে এমন গুরুতর অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা উদঘাটনের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১১সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা শিশুটির চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় এসে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দাখিল করতে না পারায় মামলা রুজু করা সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category