শিরোনাম :
১০ লাখ টাকায় খু/নি ভাড়া করে স্বামীকে হ/ত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রে/ফ/তার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কুলিয়ারচরে সিএনজি থামিয়ে ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ১৭৩ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ভৈরব থেকে কুলিয়ারচরগামী একটি সিএনজিতে এ ডাকাতির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা গ্রামের মো. হালিম মিয়ার ছেলে শ্রাবন ওরুফে গালিব (১৮) ও তার চাচাতো ভাই জুনাইদ (১২) সিএনজি যোগাযোগে ভৈরব থেকে বাড়ি আসছিলেন। পথিমধ্যে ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একদল ডাকাত সিএনজিটি থামিয়ে তাদের অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন এবং কিছু মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই রাস্তায় থাকা টহল পুলিশকে বিষয়টি অবগত করে ভুক্তভোগীরা।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীদের বাড়ি যেতে সহযোগিতা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ওই এলাকায় সন্ধ্যারপর প্রায় সময় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পুলিশি জামেলার কারনে কেউ থানায় মামলা করতে যায়না। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবীকে ওইদিন রাতেই অবগত করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক টহল পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category