শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

কুলিয়ারচর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো. নুরুন্নবী

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৮১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.নুরুন্নবী।
৭ ডিসেম্বর রোববার বিকালে তিনি আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার বুঝে নেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার।
এর আগে তিনি থানায় প্রবেশের সাথে সাথে থানার অফিসার ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
নবাগত অফিসার ইনচার্জও সকলকে মিষ্টিমুখ করিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
নীলফামারী জেলার কৃতি সন্তান মো. নুরুন্নবী দেশ সেবার অঙ্গীকার নিয়ে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ট্রেনিং শেষে দেশের বিভিন্ন জেলায় সৎ ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালন করেন।
এরপর ২০১৩ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি বিভিন্ন জেলার বিভিন্ন থানায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিক ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে কুলিয়ারচর থানায় যোগদান করেন।
দায়িত্বগ্রহণের পর নবাগত ওসি মো. নুরুন্নবী বলেন, কুলিয়ারচরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে আমার প্রথম কাজ। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাও হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, আমি চাই জনগণ যেন থানায় এসে নির্ভয়ে ন্যায়বিচার পান।
দুনীর্তিমুক্ত ও জনবান্ধব থানা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category