শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের নিয়ে গঠিত “কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর শনিবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সংযোগ আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর মানিকদি সীমান্তে জমজম কপি হাউজে এক আলোচনা সভায় উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সর্বসম্মতিক্রমে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম-কে সভাপতি ও পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এসময় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল, পপুলার মেডিকেল সেন্টার, হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল, আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, তাসিন ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, জেপিএস ডায়াগনস্টিক সেন্টার, রায়হান মেডিকেল হল, অলিভ ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category