• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় খানাখন্দ ও সংস্কার কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিকল্প লেনে বড় বড় গর্ত ও পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলীকে কেন্দ্র করে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে গত তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করানো হলেও বৃষ্টিতে বিকল্প লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট বাড়ছে। গত দুই দিনে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে পড়ে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। রোদ উঠলে পুনরায় সংস্কারকাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category