শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা,মাহবুবের রহমান

হানিফ উদ্দিন সাকিব হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি / ৩২ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।”

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা ও পৌর জাতীয়তাবাদী কৃষক দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান শামীম বলেন, “সারা দেশের মানুষ উদ্বেগে উৎকণ্ঠার মধ্যে আছে। নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আমরা লাগাতার আন্দোলন করেছি, তবুও বিগত সরকার কর্ণপাত করেনি। আজ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও তার সুস্থতার জন্য দোয়া করছেন ও খোঁজখবর নিচ্ছেন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি, যেন তিনি আবারো আমাদের নেতৃত্ব দিতে পারেন।”

সভায় কৃষক দলের হাতিয়া উপজেলা আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম হকসাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোসলে উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তছলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়ার রোগমুক্তিতে সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তারা হাতিয়া আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category