শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ১৮৬ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। দোয়া শেষে উপস্থিত সবাইকে খাবার বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুসলে উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী কমিটির আহবায়ক ওসমান গনি, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, মৎস্যজীবী দলের নেতা সালা উদ্দিন মাঝি, প্রমুখ। এ অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক ওসমান গনি বলেন, “খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের কাম্য। আমরা আল্লাহর কাছে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category