• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম-এম এ সালাম

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে এম এ সালাম বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ লক্ষ্যেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, যা ধারাবাহিকভাবে চলবে।

তিনি বলেন, শিশু-কিশোরদের একটি অংশ বর্তমানে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি।

এম এ সালাম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পর পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেটের বল-ব্যাট’সহ অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কাজী মাহমুদুল কবির, বাগেরহাট যুবদল নেতা শেখ ওমর আলী মুন্না’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category