ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ এ নির্বাচনে গাজীপুরে মোট ৪২ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১০:৩০ টায় প্রতীক বরাদ্দ শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়।
এ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসন থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুরে আজকে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিলো। ৪২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী যতটা সম্ভব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গাজীপুর ৪ আসনের জাতীয় প্রার্থী এনামুল কবির বলেন, আমি জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকের নির্বাচন করছি। নির্বাচন সুষ্ঠু হবে আশা করছি। নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে একটা সুন্দর ফলাফল আমি পাবো আশা করেছি।
সিপিবি প্রার্থী গাজীপুর ৪ থেকে মানবেন্দ্র দেব বলেন, আমার মার্কা কাস্তে। আমি বলবো, গনভোটের পক্ষ নিয়ে সরকার তাঁর নিরপেক্ষতা হারিয়েছে। সরকার হ্যা ভোটের পক্ষে সরকারি মেকানিজমে মিশিনারী ব্যবহার করে একটা পক্ষে ক্যম্পেইন করছে। এর মাঝে নির্বাচন কমিশন ও সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে।
গাজীপুর ৪ আসনের বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, কেন্দ্রীয় ভাবে ৩১ দফার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে যাচ্ছি।
গাজীপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ বলেন, আমি আজকে প্রতীক পেয়েছি। আমি চাই সুষ্ঠু ভোট হবে। আমি সর্বস্তরের জনগণের কাছে ভোট চাই। দোয়া চাই।
গাজীপুর ৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সালাউদ্দিন বলেন, আমি দাঁড়িপাল্লা মার্কা পেয়েছি। পরিস্থিতি সামগ্রিক ভাবে ভালো। তবে কিছু কিছু দুষ্কৃতকারী কর্মীরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিয়ে নির্বাচনকে নানা ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আচা করি তাদের ষড়যন্ত্র নস্যাত হবে।