ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। উপজেলার সফিপুর বাজার নিশ্চিতপুর দোকানপাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৌর যুবদলের নেতা শাকিল মন্ডলের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন সরকার, হিরা সরকার, সাগর আহমেদ, নুরিসলাম মিয়া, সুমির খন্দকার সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় মশাল মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন মশাল মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে সফিপুর বাজার এলাকায় এসে শেষ হয়।
এসময় যুবদল নেতা জানান বিএনপির ১৭ বছরের ধরে যে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে যাকে মনোনয়ন দেয়া হয়েছে সে ব্যক্তি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওই দলের নেতাকর্মীদের সাথে নানা কর্মকান্ডের অভিযোগ রয়েছে।যার কারনে দলের অন্যান্য নেতাকর্মীরা বিষয়টি মেনে নিতে পারেনি।যার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর প্রতি আহ্বান জানিয়েছেন পূর্ণ বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান