শিরোনাম :
বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ড. এম.এ. হাসেম চৌধুরীর মনোনয়ন দাখিল

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ২০৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ড. এম. এ. হাসেম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. এম. এ. হাসেম চৌধুরী বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস ছিলেন এবং ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ ৩৫ বছর তিনি হেলসিংকি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

তিনি আরও জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বদেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিদেশের সুযোগ-সুবিধা ছেড়ে আমি আবার ফিরে এসেছি আমার জন্মভূমি কাপাসিয়ায়। কারণ কাপাসিয়া আজ সংকটে।” তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে এলাকায় হত্যা, নারী নির্যাতন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও পরিবেশ ধ্বংস আশঙ্কাজনক হারে বেড়েছে, যা কাপাসিয়ার মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎকে মারাত্মক হুমকির মুখে ফেলছে।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থই তাঁর কাছে সর্বোচ্চ। তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হলেও কাপাসিয়ার মানুষের প্রত্যাশা পূরণ, সুশাসন ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে ঘিরে গাজীপুর-৪ আসনে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category