শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৭১ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

এয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী ছিলেন ৩০ জন। এদের মধ্যে জামানত খুইয়েছেন ১৯ জন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। ১৯ জন প্রার্থী তা পাননি। তবে তিনটি আসনে জামায়াতের একজন, অপর দুই আসনে জামায়াত-এনসিপি সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের দুই ও গণঅধিকার পরিষদের এক প্রার্থীর জামানত রক্ষা পেয়েছে। এছাড়া জামানত রক্ষা করতে পেরেছেন বিএনপির বিদ্রোহী ও এক স্বতন্ত্র প্রার্থীও।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত তিন আসনের নির্বাচনের রেজাল্ট শিট থেকে জানা গেছে, গোপালগঞ্জ-১ আসনে ৬, গোপালগঞ্জ-২ আসনে ৯ জন ও গোপালগঞ্জ-৩ আসনে ৫ জন জামানত হারিয়েছেন।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, সিপিবি’র নিরদ বরণ মজুমদার, এম আনিসুল ইসলাম ও কায়ূম আলী খান জামানত খুইয়েছেন।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর- কাশিয়ানীর একাংশ) আসনে ইসলামী আন্দোলনের তসলিম সিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্লা, গণঅধিকার পরিষদের দীন মোহাম্মদ, গণ ফোরামের শাহ মফিজ, বিএনপির বিদ্রোহী এম. সিরাজুল ইসলাম সিরাজ, স্বতন্ত্র উৎপল বিশ্বাস, রনী মোল্লা ও শিপন ভূঁইয়া হারিয়েছেন জামানত।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে গণঅধিকার পরিষদের আবুল বসার, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, ইসলামী আন্দোলনের মো. মারুফ শেখ, এপিপি’র শেখ সালাহউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান হাবিব জামানত হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category