• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন দুই নেতা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইকরামুজ্জামান মিনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে ইকরামুজ্জামান মিনা ও রাসেল মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ সাংগঠনিক দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণবশত এখন আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে আগ্রহী নন। এ কারণে তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় সব পদ থেকে পদত্যাগ করছেন।

তারা আরও বলেন, এ মুহূর্ত থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। ভবিষ্যতেও দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ বা সহযোগিতা করবেন না বলেও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ হিসেবে তারা ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category