• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

গোপালগঞ্জে ওভারটেকিং করতে গিয়ে বাস খাদে, আ’হত ২৫

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গোপালগঞ্জে ওভারটেকিং করতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ
মঙ্গলবার(৩০জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন,
শাকিল (৩২) পিতা রহমত,গ্রাম কর্ণখালী, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ, হাসান (২৫), পিতা বেলাল হোসেন, গ্রাম চসি শীবপাড়া, থানা সরিষাবাড়ী, জেলা জামালপুর . বকুল ( ২২),পিতা মানিক মিয়া, গ্রাম ছাতারকোনা, থানা বিশ্বনাথ, জেলা সুনামগঞ্জ, আম্বিয়া (৬০) স্বামী শাহাবুদ্দিন, গ্রাম গিলাতলা, থানা নাজিপুর, জেলা পিরোজপুর, রিপন দাস (২৫),পিতা নিরঞ্জন দাস, গ্রাম আড়ং ঘাটা, দৌলতপুর,খুলনা . তৃষ্ণা দাস (২০),পিতা রিপন দাস ,গ্রাম মির্জাপুর,খানা কালিয়া, জেলা নড়াইল. রীতি মন দাস পিতা রিপন দাস ,গ্রাম আড়ংঘাটা, থানা দৌলতপুর জেলা খুলনা , সাদিয়া আক্তার রুপা (২০), পিতা আক্তার হোসেন, থানা নাজিরপুর, পিরোজপুর। . বিশ্বজিৎ রায় ( ১৮), পিতা বিনয় রয়, গ্রাম পশ্চিম দুর্গাপুর থানা জেলা পিরোজপুর, . সূর্য দাস ৬ মাস পিতা রিপন দাস গ্রাম আড়ংঘাটা থানা দৌলতপুর, খুলনা, . মিরাজুল (৩৬) পিতা আক্তার মিয়া নড়াগাতি নড়াইল, . ফারদিন ( ২২) পিতা দ্বীন ইসলাম কুলিয়া,চিতলমারী বাগেরহাট . মানব ( ২৮) পিতা অনিল বালা নাজিরপুর পিরোজপুর, বকুল ২২ পিতা মানিক সাঁতারকোনা সদর সুনামগঞ্জ . আলমগীর ( ৪০), পিতা শওকত , তেরখাদা,খুলনা।. বাদশা মল্লিক (৩০) পিতা ইসরাফিল মল্লিক গ্রাম হিজলা থানা চিতলমারি জেলা বাগেরহাট। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ স্থানে চলে গেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category