শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে ট্রাংকে মিলল সাড়ে তিন বছরের শিশুর মরদেহ, গ্রেপ্তার মা

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

গোপালগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার(৭ ফেব্রুয়ারি)বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ির ঘরের ভেতর ট্রাংকের মধ্যে থেকে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নানী পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের মেয়ে ফারিয়াকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ওই যুবকের সঙ্গে বসবাসের উদ্দেশ্যে তিনি প্রায় ২০ দিন আগে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাংকে মরদেহ রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

 

নিহতের নানী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে গ্রেপ্তার হওয়া মায়ের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category