শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ দুর্ঘটনার পরে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-খুলনা মহাসড়ক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকামুখী একটি ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক এবং বাসে থাকা যাত্রীরা আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং মারাত্মক আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সড়কের উপর থাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে যানবাহন সরিয়ে নেয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category