• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

গোপালগঞ্জে মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৩ জুন, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারী নেতারা হলেন— মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাম মণ্ডল এবং ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান।

শনিবার (১৩ জুন) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তারা জানান, দীর্ঘদিন ধরে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় দলীয় পদ এবং সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

এদিকে, আওয়ামী লীগের এই দুই নেতার পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে মুকসুদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category