শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আইনশৃঙ্খলা জোরদার ও অপরাধ দমনে কঠোর নির্দেশনা।

গত কাল ২৩ ফেব্রুয়ারি সোমবার গোপালগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গোপালগঞ্জ জেলা পুলিশ-এর উদ্যোগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সভায় জেলার সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল জোরদার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও বেগবান করা এবং পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর কঠোর নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে সেবামুখী পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন—
মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), গোপালগঞ্জ
পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর হচ্ছে, যা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category