শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মো.সাহেদ আহমেদ,শরীয়তপুর প্রতিনিধিঃ / ৮২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি মুহাম্মদ জসীমুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদ৷

প্রধান অতিথি রৌশন আহমেদ বলেন,
“দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে দেয়। তাই পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান— সর্বত্র দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এখনই।” তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যুবসমাজ এবং সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রমকে আরও প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা, মানববন্ধন, র‌্যালি, পোস্টার প্রচার এবং দুর্নীতি প্রতিরোধের ওপর আলোচনা সভা আয়োজন। এছাড়া বিভিন্ন দফতর ও স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, গোসাইরহাট থানার এসআই মাহাবুবুর রহমান হামিদ, গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সায়মা সুলতানা, গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খোকন চন্দ্র দে, গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুলতানা রাজিয়াসহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রী প্রমুখ৷

সে সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সঞ্চলনায় ছিলেন গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ (কাওসার)৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category