শরীয়তপুর গোসাইরহাট উপজেলার চর সামন্তসার ‘মোহসেনিয়া ফাজিল মাদ্রাসার মাঠটি অত্র মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু রহস্যজনকভাবে মাঠের ভেতরে গাছের চারা রোপণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এমন ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা। এমন কর্মকাণ্ড তরুণ যুবকদের ক্রীড়া থেকে সরিয়ে অন্য কিছুতে জড়িয়ে ফেলার অপতৎপরতা কি না এমন চিন্তায় উদ্বিঘ্ন অভিভাবক মহল।
ঐমাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মো.নাঈম বলেন, এই মাঠে বহুদিন ধরে আমরা খেলাধুলা করে আসছি। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যের নোংরা মনের মানুষ আমাদের একমাত্র বিনোদনের স্থানটি গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় ইমাম হোসেন, রিফার ,জিহাদ জানান, যারা গাছ লাগিয়ে খেলার মাঠ দখল করেছেন, নিশ্চয়ই তারা অন্য মতার্দশের মানুষ। প্রশাসনের উচিত এমন ঘটনার গভীরে খোঁজ করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মাদ্রারাসা প্রিন্সিপাল জি এম আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, মাদ্রসারা খেলাধূলার মাঠে গাছ লাগিয়েছি। সমস্যা হয়না এরমধ্যেই খেলাধূলা করে।
স্থানীয় জাকির হোসেন নামের এক অভিবাবক বলেন , গাছগুলো মাঠের মধ্যে লাগানোর কারনে পোলাপানের খেলাধূলায় সমস্যা হচ্ছে। গাছগুলি মাঠের চতুর্দিকে লাগাইলে আর অসুবিধা হতো না।
স্থানীয়রা খেলার মাঠটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন জানান, গাছ লাগানোর বিষয়টি আপনাদের কাছে শুনলাম খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)মো .ইমরুল ইাসান জানান,আমি সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নিবো।