শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে সোনালী ব্যাংক রোড এলাকায় মঙ্গলবার গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরি ঘটনা ঘটেছে।
বুধবার(৭-জানুয়ারী) সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকান মালিক।চোর চক্র বাবা মার দোয়া ভ্যারাইটিস ষ্টোর থেকে বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও কিছু মালামাল নিয়ে যায়। ট্রয়ারের তালা ভেঙে এসব সিগারেট লুট করেছে।
বাবা মার দোয়া ভ্যারাইটিস ষ্টোরের মালিক সোহাগ খান জানান,প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যায়।গভীর রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লক্ষ্য টাকার সিগারেট ও কিছু মালামাল নিয়ে যায়।
তিনি আরো জানা এর আগে দুইবছর আগে একেইভাবে প্রায় লক্ষাধিক টাকার সিগারেট ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
এছাড়াও সম্প্রতি বিভিন্ন বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেই চলেছে। তাই উপজেলার দাশের জঙ্গল প্রাণ কেন্দ্রে এলাকায় পর পর কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
উপজেলা সদরের ব্যবসায়ীরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন,যেন ভবিষ্যতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা পুনরায় না ঘটে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, চুরির বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে।