• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম সভাটি সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহবুদ্দিন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন,

উপজেলা যুবদলের সভাপতি মো. আনোয়ার হোসেন সরদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অন্যতম অবস্থানে রয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় দেশে মৎস্য চাষে ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মাছ বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের জলাভূমিগুলো উন্মুক্ত করে দেশীয় মাছের বিস্তার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় মাছ রক্ষায় ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category