শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গোসাইরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৩টি গরু

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ১২১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুর গোসাইরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষক কৃষক কাউছার ঢালীর ৩ টি গরু পুড়ে মারা গেছে। আগুনে গোয়ালঘরটি ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১ টায় উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড গ্রামের কাউছার ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের দাবি প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে ৩টি গরু ছিল। শনিবার রাত ৯টায় গরুগুলিকে খর দিয়ে পরিবারের সবাই ঘুমাতে যান। রাত সোয়া ১১টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জলতে দেখেন। এতে চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালেও এর আগেই রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে থাকা তার ৩টি গরুই পুড়ে মারা যায়।

তবে ভুক্তভুগী পরিবারের দাবী আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। ধারণা করা হচ্ছে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করা হয়েছে এছাড়াও রান্না ঘরটি পুরো ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক আড়াই’লক্ষ্য টাকা।

গোসাইরহাট ফায়ার ষ্টেশন লিডার ফারুক আহমেদ বলেন, কাশিখন্ড ঢালিকান্দি গ্রামে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রন করি। রান্নাঘরে পুড়ে গেছে পাশে গোয়ালঘরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়।এতে আনুমানিক আড়াই লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম বলেন, অজ্ঞাত কারনে রান্নাঘর ও গোয়ালঘরে আগুনের ঘটনাঘটে এতে তিনটি গরু পুড়ে মারাগেছে। ভোক্তভুগীদের দাবি শত্রুতা করে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন। তবে তারা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category