শিরোনাম :
বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১২জন নিহত কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে আছড়ে পড়ল কাভার্ডভ্যান ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

গোসাইরহাটে নতুন ইউএনওর যোগদান

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ৩৭২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নুশরাত আরা খানম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে গোসাইরহাট উপজেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
নুশরাত আরা খানম ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গোসাইরহাট উপজেলায় যোগদানের  যোগদানের পূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) তে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নুশরাত আরা খানমের গ্রামের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি একসন্তানের জননী।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে ইউএনও নুশরাত আরা খানম বলেন, গোসাইরহাটবাসীর কল্যাণে প্রশাসনিক সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। সরকারের সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে নতুন প্রত্যাশ্যার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ প্রত্যাশা করেন তার নেতৃত্বে গোসাইরহাটের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category