শরীয়তপুর গোসাইরহাট উপজেলার মহেশ্বর পট্টি এলাকায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে এক শিশু মাহিয়া (৩) মারা যায়।
নিহত শিশু, উপজেলার মহেশ্বরপট্টি এলাকার শামসুল হক সরদারের মেয়ে মাহিয়া।
স্থানীয় ও নিহত শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহিম বুধবার মহেশ্বর পট্টি তার নিজ বাড়িরর উঠানে খেলাধুলা করতে থাকে এসময় খেলারছলে পাশের পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে দুপুর আড়াইটায় স্থানীয়রা ওই শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি মো .আজিজুল ইসলাম জানান, পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃত্যুদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যু দেহ থানায় নিয়ে আসেন।