শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

গোসাইরহাটে প্যানেল চেয়ারম্যানসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সকল ইউপি সদস্য, মহিলা সদস্যসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির শরীয়তপুর-৩ আসনের জনপ্রিয় নেতা মিয়াহ নুরুদ্দিন আহমেদ অপু-কে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করায় গোসাইরহাট ও সামন্তসার ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সামন্তসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব সরদার নুরুদ্দিন অপুকে প্রকাশ্যে সমর্থন জানান। তারা তাদের নেতাকর্মীদের বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান বলেও জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category