দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদের হবে উন্নতি এই স্লোগানে
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণি ২০২৫ প্রদর্শণী মেলা উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে গোসাইরহাট উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড় ২৫ টি খামারি স্টল দিয়ে অংশ গ্রহণ করেন।
এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। এর পরে পুরস্কার বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, উপজেলা অতি. জেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো.আব্দুল মতিন সরকার, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্পসার কর্মকর্তা ডা.মিজানুর রহমান,গোসাইরহাট প্রেসক্লাবের সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.সাহেদ আহমেদ ও দৈনিক দেশ প্রতিদিনের প্রতিনিধি আলম সরদার প্রমুখ৷