শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

গোসাইরহাটে বাল্যবিবাহ বন্ধ করলেন : উপজেলা প্রশাসন

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ১৬৮ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রৌশন আহমেদের নেতৃত্বে।রবিবার রাত ১০ টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০ টায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসার গ্রামে বাল্যবিবাহ আয়োজনের খবর পায় উপজেলা প্রশাসন। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ রৌশন আহমেদ গোসাইরহাট থানার থানা পুলিশের একটি দল নিয়ে কনের (১৫) বাড়িতে উপস্থিত হন। সেখানে একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসুদেবচাপ গ্রামের মোঃ শামীম হোসেন (৩২) এর সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। তবে ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে পালিয়ে যান বর ও কাজী।

কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এরপর কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তিনি তাঁর ভুল বুঝতে পারেন। পরে নাবালিকা কন্যাকে বিয়ে দেয়ার দায়ে কনের পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে যে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না।

পাশাপাশি ওই শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিকে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ রৌশন আহমেদ বলেন জনস্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা পারভীন ও জেন্ডার প্রমোটার তানজিলা আফরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category