শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

গোসাইরহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ৭৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শরীয়তপুর গোসাইরহাটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সন্ধায় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ শেষে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। কুচাইপট্রি ইউনিয়নের উত্তর বসকাঠি গ্রামে মোল্লা বাড়ি উঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী। কুচাইপট্রি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিহাবউদ্দিন সাদ্দাম মোল্লার সঞ্চলনায় অন্যান্য নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য সকলের কাছে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন,কুচাইপট্রি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মফিজুল মোতাইত, গোসাইরহাট ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান। এছাড়াও, কুচাইপট্রি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রেজাউল করিম,কুচাইপট্রি বিএনপি নেতা আমির মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রতন সরদার, স্বেচ্ছসেবকদল নেতা রিপন মোল্লা, শ্রমিকদল নেতা আব্দুল খালেক কাজিসহ আরো অনেকে।

বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম হোসেন। সমবেত দলীয় নেতাকর্মীদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন। নেত্রীকে যেন মহান আল্লাহ তায়ালা নেক হায়াত ও দ্রুত সুস্থতা দান করেন, সে জন্য সবাই প্রাণ খোলে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category