আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এই দিনটি এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এইদিনে যখন মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয়ের দারপ্রান্তে তখনই ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড চালায় দখলদার পাকিস্তানি বাহিনী। তাদের স্থানীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার তয়েক হাজার মানুষকে হত্যা করা হয়। ইতিহাসের এক অন্যতম দিন হিসেবে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে দিবসটি। দিবসটির তাৎপর্য তুলে ধরে রবিবার বিকাল সাড়ে ৩টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রৌশন আহমেদ, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপজেলা প্রাথমিক মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবীর, ইদিলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. এমদাদুল হক, ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ (কাওসার)। এসময় উপস্থিত বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আলোচনা তুলে ধরে বক্তারা তাদের রুহের মাগফিরত কামনা করেন।