• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবিতে সংবাদ সম্মেলন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম শিল্প খাত চা শিল্পে নিয়োজিত লক্ষাধিক চা শ্রমিকদের একটি যুগোপযোগী ও মানসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস)-আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, বাংলাদেশ চা বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে ১৭৮টি চা বাগান রয়েছে। সেখানে প্রায় এক লাখ নিবন্ধিত এবং ৫০ হাজারের বেশি অনিবন্ধিত শ্রমিক কাজ করছেন। কিন্তু তারা মাত্র ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরিতে প্রতিদিন কাজ করেন৷ ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পকে বাচাতে হলে বাস্তবতা বিবেচনায় দ্রুত ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবি জানান তারা। সেই সাথে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানান৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, লংলা ভ্যালির সভাপতি সাঈদুল ইসলামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category