শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকীতে ভৈরব শাখার কম্বল ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি / ১৬৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকী উপলক্ষে নিসচা ভৈরব শাখার উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিসচা কার্যালয় ও ভৈরব রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হতদরিদ্র ও এতিমদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ, ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইউসুফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন (বিএসসি), ফরহাদ আহমেদ, সদস্য ফারজানা রহমান সুধা, হাজী মোঃ জামান, জুয়েল মিয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফ আহমেদ শাওন, ওবায়দুর রহমান, নিসচা পরিবারের সদস্য আবেদ হোসেন পলাশ, মোঃ কাজল মিয়া, রঞ্জিতা বেগম, ফারজানা সাদেহা, আকলিমা বেগমসহ বাউল শিল্পী লাকি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শেষে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category