শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে ২২ কেজি গাঁ’জা সহ দুই মা’দক কা’র’বা’রি আ’টক ‎

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৩২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

‎গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

‎এ সময় বাছির মিয়ার ফার্মেসির সামনে পাকা সড়ক থেকে বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস (২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়।

‎অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে অন্যত্র পাচার করা হচ্ছিল।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”পুলিশ জানায়, অভিযানে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category