শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জনসমাগমে মুখর ধর্মপাশা: বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি: / ৪৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার সদরের মধ্যবাজারে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুল।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন এবং মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও সাইফুল ইসলাম কাঞ্চন, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category