• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক

মো.বাবুল হোসেন,জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাই ও সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার চোলাই মদ উদ্ধারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর জানায়, কালাইয়ের টাকাহুত মধুবন এলাকা থেকে ৩ হাজার পিস টাপেন্টাডল ও ৫ লিটার মদসহ ৩ জনকে আটক করে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়। আটককৃতরা হলেন গাইবান্ধার হেলাল উদ্দিন (৩০), বগুড়ার শারমিন (২৬) ও জয়পুরহাট সদরের বাবু কর্মকার (৪৫)।

অপর অভিযানে একই এলাকা থেকে ৮ পিস টাপেন্টাডলসহ রুহুল আমিন (৪০) ও ফাহিম (২৬) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ একজনকে ৩ মাস ও অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category