শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা বাগেরহাটে এম এ সালামের ঈদ উপহার বিতরণ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে মাদকসহ আটক ১ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ সড়কযোদ্ধা সম্মাননা পেলেন মোঃ আলাল উদ্দিন

নিজস্ব প্রতিনিধি / ১৬৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলনে দীর্ঘদিনের কার্যকর ও নিষ্ঠাবান ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভৈরবের সাংবাদিক, নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন-কে জাতীয় পর্যায়ের ‘সড়ক যোদ্ধা’ সম্মাননা প্রদান করা হয়েছে।
৫ জানুয়ারি ২০২৬ ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে আয়োজিত নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র মিরাজুল মঈন জয় ও কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক নিসচা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ আলাল উদ্দিন গত ২৭ বছর ধরে সড়ক নিরাপত্তা, জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলন আরও সুসংগঠিত ও জোরদার করা হবে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতার বিস্তার, প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ এবং সমাজকল্যাণে দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ নিসচা কেন্দ্রীয় পর্ষদ তাঁকে দেশের শ্রেষ্ঠ সড়কযোদ্ধা হিসেবে মনোনীত করে।
এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব কাদের গণি চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার ঘোষণা দেন।
এই অর্জনের ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ভৈরবে নিসচা পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মোঃ আলাল উদ্দিনকে সম্মানিত করা হয়।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা অগ্রদূত মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে এ শাখা ইতোমধ্যে চারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শাখা হিসেবে পুরস্কৃত হয়েছে, যা ভৈরব অঞ্চলের জন্য এক উল্লেখযোগ্য অর্জন।
পেশাগত জীবনে তিনি রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব-এর অফিস তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সক্রিয় সাংবাদিক ও সামাজিক সংগঠক। বর্তমানে তিনি দৈনিক পূর্বকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category