• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরকে টেনে বের করে পেটিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠান কাভার করতে গেলে এই হামলার শিকার হন তিনি। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে প্রথমে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক জুবাইর অভিযোগ করেন, “পেশাগত কারণে আমি অনুষ্ঠান কাভার করতে অডিটরিয়ামে যাই। ভেতরে ওসির বক্তব্য চলছিল, আমি ভিডিও-ছবি তুলছিলাম। হঠাৎ বিএনপি কর্মী শামীম নামে একজন আমাকে টেনে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। আমি অস্বীকৃতি জানালে আচমকাই পেটাতে শুরু করে। তারা আমার মাথা লক্ষ্য করে বেধড়ক মারপিট করে।”

অনুষ্ঠানস্থলে উপস্থিত উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, “আমরা সকলে অডিটরিয়ামে ছিলাম। হঠাৎ শুনে ওসিসহ বাইরে গিয়ে গন্ডগোল থামিয়েছি। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, “সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তিনি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সুধীজন ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের গ্রেফতার দাবি জানিয়েছেন। আহত সাংবাদিক জুবাইরের মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তার সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category