• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে- এমপি রেজাউল

রাজেকুল ইসলাম,নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬

মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীলসমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এছাড়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম শনিবার বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বজ্রপাতে নিহত তিনজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সভায় সংসদ সদস্য আরো বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী, কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ।
দেশটা আমার আপনার সকলের তাই সরকার ও
প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান ।

এসময় তিনি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। জুলাই সনদে উল্লিখিত প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে।

দীর্ঘক্ষণ এক প্রাণবন্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য , জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category