• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু

মো.রুবেল মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্র জানায়, সকালে খালিদুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় দাওয়াত খেতে আরেক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এতে হঠাৎ বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category