• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
কলিজা ভুনা রান্না করে না দেয়ায় যুবকের পরিবারের সাথে অ’ভিমানে আ’ত্ম’হ’ত্যা কুড়িগ্রামের ৮ কেজি গাঁহাসহ এক যুবককে গ্রেপ্তার প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃ’ত্যু ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রে’প্তার চাঁনশিকারী সীমান্তে বিজিবির সফল অভিযান, আ’টক ৩ চো’রাকারবারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর দুই শীর্ষ এনসিপি নেতাকে শোকজ ঠাকিরগাঁওয়ে গড়েয়ার ৭শত পিস ইয়াবাসহ আটক ১ বিএসএফের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে শূন্য রেখায় আটকে দিল বিজিবি জয়পুরহাটের মানবিকতার আড়ালে মাদ্রাসার জমি দখলের অ’ভিযোগ ‎

টুঙ্গিপাড়ায় অসহায় বিধবা নারীর জমির ধান কেটে দিলেন-এমপি এসএম জিলানী

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি, তাই জমির ধান কাটতে পারছিলেন না ৩ মেয়ের মা অসহায় বিধবা নারী নমিতা বিশ্বাস। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই নারীর ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

আগামী ১ সপ্তাহ নেতা-কর্মীদের নিয়ে অসহায় মানুষের ধান কেটে দেয়ার ঘোষণা দেন এ সংসদ সদস্য।

এ নিয়ে নমিতা বিশ্বাস বলেন, ‘আমার ৩ মেয়ে। স্বামী মারা গেছে। শ্রমিকের দৈনিক মূল্য ১ হাজার ২শ’ টাকা। টাকা না থাকায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। এমপি এসএম জিলানী লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ ধান কাটতে মানুষের পাশে দাঁড়াব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category