শিরোনাম :
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন জুরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শান্ত শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৬৩ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি বসত ঘর ও ১টি রান্নাঘর । রবিবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা পাটগাতি ইউনিয়নের ২ ওয়ার্ডের বাঘিয়ারকুল গ্রামের কৃষক নাজমুল শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। কৃষক নাজমুল শেখ উপজেলার বাঘিয়ার গ্রামের আব্দুর শুকুর আলীর ছেলে।
কৃষক নাজমুল শেখ বলেন, রাত আনুমানিক ১১টার দিকে সম্ভবত শর্ট-সার্কিট থেকে আগুন লাগে, আমরা যখন টের পেয়েছি তখন আগুন নিয়ন্ত্রণের বাইরে, আমি শুধু আমার ছোট ছেলেটাকে নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে যাই। ঘরের ভিতরে একটি গ্যাস সিলিন্ডার ছিল, সেটি লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আমরা পরে ফায়ার সার্ভিসকে খবর দেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের নগদ অর্থ সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কৃষি কাজ করে কোনভাবে সংসারটা চালাই। আমার সব শেষ হয়ে গেছে সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বেদার উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচ লক্ষ টাকার মালামাল ক্ষতি হওয়া থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো কৃষক নাজমুলের পরিবারটা মাথা গোজার ঠাই পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category