• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

টুঙ্গিপাড়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্লাজা। আজ বুধবার( ২৪ জুন ২০২৬ )দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বাসিন্দা ও ওয়ালটনের গ্রাহকেরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাপত্র গ্রহণ করেন। প্লাজার এই জনকল্যাণমূলক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
টুঙ্গিপাড়ায় ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
টুঙ্গিপাড়া উপজেলার শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল থেকেই এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষ এবং ওয়ালটনের গ্রাহকেরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পস্থলে ভিড় জমান। ক্যাম্পে একজন অভিজ্ঞ চিকিৎসক ও তার সহকারী দিনব্যাপী রোগীদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসাপত্র প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ রাকিবুজ্জামান ও মোঃ বাবু শেখ এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ওয়ালটনের পণ্য কেনার সূত্র ধরে তিনি এই ক্যাম্পের খবর পান। এখানে এসে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত চালু রাখার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

টুঙ্গিপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ বাইজিদ মুন্সি জানান, ওয়ালটন কেবল ব্যবসায়িক মুনাফাই নয়, বরং সামাজিক দায়িত্ব পালনেও সবসময় বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ সহজেই সুচিকিৎসা পেতে পারেন। আগামীতেও এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category